র‍্যানসমওয়্যার হামলায় ২দিন বন্ধ মার্কিন গ্যাস প্ল্যান্ট

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০৭:৫৪  
র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়ে দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্ল্যান্ট। ভাইরাসযুক্ত লিঙ্ক পাঠিয়ে গ্যাস সরবরাহের পুরো পাইপলাইন বন্ধ করে দেয় হ্যাকাররা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বিভাগ এ তথ্য নিশ্চিত করলেও কোন প্ল্যান্টে এবং কখন এই হামলার ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি। জানাগেছে, ‘স্পিয়ার-ফিশিং’ নামের এই হামলায় বিভিন্ন ব্যক্তিকে ভুয়া বার্তা পাঠানো হয়। যা দেখে সবাই বিশ্বাস করে। আর এই সুযোগে প্রতিষ্ঠানের আইটি নেটওয়ার্কে ঢুকে পরে হামলাকারী। এরপর প্রতিষ্ঠানটির আইটি নেটওয়ার্ক থেকে আলাদা করে রাখা হয়। ফলে যে কার্যালয়ের নেটওয়ার্কে হামলা চালানো হয় সেটির পাশাপাশি অন্যান্য অঞ্চলে অবস্থিত প্ল্যান্টগুলোও বন্ধ করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। ডিএইচএস-এর বিবৃতিতে বলা হয়, কিছু অংশে এটি এতোটাই গুরুতর ছিলো যে সংস্থাটি এ ধরনের হামলার জন্য প্রস্তুতই ছিলো না।